উৎসে রবিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলান থেকে ধারে ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরছেন রবিনহো। এক বছরের জন্য। সিনহুয়ার খবর, ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে মাসিক ২ লাখ ২০ হাজার ডলার পারিশ্রমিকের প্রস্তাব দেওয়া হয়েছে। বিপণন এবং ইমেজ স্বত্ব থেকে পাওয়া অর্থও যোগ হবে এর সঙ্গে। সান্তোসেই উত্থান রবিনহোর। ২০০২ সালে ১৮ বছর বয়সে পেলের ক্লাব সান্তোসের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির আগে থেকেই ক্লাবটির যুবদলে খেলতেন রবিনহো। আইএএনএস।