প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ নিয়ে পঞ্চমবারের মতো উয়েফা সুপার কাপ জিতল বার্সেলোনা। ইতালির এসি মিলানের সঙ্গে যৌথভাবে সুপার কাপে সবচেয়ে বেশি বার শিরোপাজয়ী দল এখন স্প্যানিশ চ্যাম্পিয়নরাও। ১৯৯২ সালে ইয়োহান ক্রুইফের অধীনে প্রথমবার উয়েফা সুপার কাপ জেতে বার্সেলোনা। ১৯৯৭ সালে লুই ফন গালের পর ২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনাকে আরও দুবার এই প্রতিযোগিতায় ট্রফি এনে দেন পেপ গার্দিওলা। মিলান প্রথম উয়েফা সুপার কাপ জেতে ১৯৮৯ সালে, এবারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে। এরপর ১৯৯০, ১৯৯৪, ২০০৩ ও ২০০৭ সালে আরও চারবার। মিলান সর্বশেষ শিরোপাটি জিতেছিল এবারের রানার্সআপ সেভিয়াকে হারিয়ে। বার্সা-মিলান ছাড়া উয়েফা সুপার কাপে দুবারের বেশি শিরোপা জয়ের রেকর্ড আছে শুধু লিভারপুলের। ১৯৯৭ ও ২০০১ সালের পর লিভারপুলের সর্বশেষ শিরোপাটি ২০০৫ সালে, রাফায়েল বেনিতেজের অধীনে।