উয়েফা সুপার কাপ রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষের হৃদয় ভাঙা যেন অভ্যাস হয়ে গেছে সার্জিও রামোসের। ২০১৪ চ্যাম্পিয়নস লিগে ৯২ মিনিট ৪৮ সেকেন্ডে গোল করে রিয়াল মাদ্রিদকে ‘লা ডেসিমা’ জয়ের রাস্তায় ফিরিয়েছিলেন। সেই স্মৃতিই রামোস আবার ফিরিয়ে আনলেন পরশু। এবারের গোল ৯২ মিনিট ৩৪ সেকেন্ডে। উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে স্প্যানিশ ডিফেন্ডারের গোলেই ২-২ সমতায় ফেরে রিয়াল। পরে ১১৯ মিনিটে দুর্দান্ত ড্রিবলিংয়ের পর দানি কারভাহালের গোলে শিরোপা জয়ের উচ্ছ্বাস করে জিনেদিন জিদানের দল (৩-২)। এর আগে প্রথমার্ধে ডি বক্সের বাইরে থেকে মার্কো অ্যাসেনসিওর অসাধারণ গোলে এগিয়ে যায় রিয়াল। ৪১ মিনিটে ফ্রাঙ্কো ভাসকেজ সমতা ফেরানোর পর সেভিয়ার দ্বিতীয় গোলটি করেন ইয়েভেন কনোপ্লিয়াঙ্কা। ডেইলি মেইল।