উয়েফার বর্ষসেরা মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুমিত ব্যাপারটাই আনুষ্ঠানিকতা পেল। ২০১৪-১৫ মৌসুমে উয়েফার ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি। তিনজনের সংক্ষিপ্ত তালিকা থেকে ৫৪ জন সাংবাদিকের ভোটে নির্ধারিত হয় উয়েফা বর্ষসেরার নাম। তালিকায় অন্য দুজন—রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো এবং বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। এ নিয়ে দ্বিতীয়বার ইউরোপের বর্ষসেরা হলেন মেসি। ২০১১ সালে পুরস্কারটি চালুর বছরেও জিতেছিলেন তিনি। উয়েফা ডটকম।