ঊষার নবম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে দুরন্ত গতিতেই ছুটছে ঊষা ক্রীড়াচক্র। কাল তারা সোনালী ব্যাংককে ৫-২ গোলে হারিয়েছে। পেনাল্টি কর্নারে তিনটি গোল এনে দিয়েছেন পাকিস্তানি ডিফেন্ডার আলীম বেলাল। বাকি দুটি গোল নিলয় ও মিমোর। ব্যাংকের রকি ও ইশান ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি। পাকিস্তান জাতীয় দলের চার খেলোয়াড় নিয়ে সাজানো শক্তিশালী ঊষার ১০ ম্যাচে এটি নবম জয়, একমাত্র ড্র মোহামেডানের সঙ্গে। প্রথম পর্বে ঊষার শেষ ম্যাচ ১৮ জুন, প্রতিপক্ষ আবাহনী।
মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল দিনের অন্য ম্যাচে ওয়ান্ডারার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করে সুপার লিগের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ স্পোর্টিং। শেষ ম্যাচে ওয়ারীর সঙ্গে তাদের প্রয়োজন ড্র।
আজকের খেলা: ওয়ারী-রেলওয়ে, মোহামেডান-মেরিনার্স (মওলানা ভাসানী স্টেডিয়াম, দুপুর ২টা ও বিকেল ৪টা)।