এই চোখ ধাঁধানো সেন্টারে হবে মেসির বিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের বাদ্যি বাজিয়েছেন বেশ আগে। এরপর থেকেই উৎসাহ নিয়ে ৩০ জুনের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব ও রোসারিওবাসী। আগামীকাল আন্তোনেল্লা রোকুজ্জোকে বিয়ে করছেন লিওনেল মেসি। বিয়ের ভেন্যুর জন্য কোনো নয়নাভিরাম দ্বীপ নয়, নিজের জন্মস্থানে ফিরে গেছে এই জুটি। রোসারিওর পাঁচ তারকা সিটি সেন্টারে একদম কাছের লোকজনদের নিয়ে বিয়ের পিঁড়িতে (অবশ্য বিয়েটা দাঁড়িয়েই হওয়ার কথা) বসবেন দুজন। সবার তাই আগ্রহ, কোথায় এই সিটি সেন্টার, কেমন সে ভেন্যু যেখানে শুধু মেসি নন, নেইমার সুয়ারেজ থেকে পপ শিল্পী শাকিরাও হাজির হবেন? ডেইলি মেইল সে উত্তর দেওয়ার চেষ্টা করেছে ছবিতে ছবিতে—






