এই ডিফেন্ডারের দাম ৬২৩ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিফেন্ডারের সর্বকালের রেকর্ড দাম তুলতে যাচ্ছেন ফন ডিক! ফাইল ছবি
ডিফেন্ডারের সর্বকালের রেকর্ড দাম তুলতে যাচ্ছেন ফন ডিক! ফাইল ছবি

দল বদলের বাজারে লিভারপুল শোরগোল ফেলে দেওয়া কোনো নাম থাকে না। কিন্তু এবার দল বদলের বাজার শুরু হওয়ার আগেই লিভারপুল বেশ আলোচনার জন্ম দিল। এক ডিফেন্ডারের জন্য যে ব্যাংকের ভল্ট ভাঙতে চলেছে ইংলিশ ক্লাবটি। সেটিও এক ডিফেন্ডারের জন্য। ডাচ ফুটবলার ভার্জিল ফন ডিকের জন্য ৬ কোটি পাউন্ড খরচ করতে চলেছে লিভারপুল। বাংলাদেশি মুদ্রায় যেটি ৬২৩ কোটি ৭৬ লাখ টাকা।

বর্তমানে সাউদাম্পটনে খেলা এই ২৫ বছর বয়সী সেন্টার ব্যাক দুই বছর আগে স্কটিশ চ্যাম্পিয়ন সেল্টিক থেকে ইংলিশ ফুটবলে আসেন। তাঁকে এতটাই মনে ধরেছে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের, সপ্তাহে ২ লাখ পাউন্ড বেতনও নাকি দিতে তৈরি। এত বড় বেতনের অঙ্ক মেসি-রোনালদোরাই কেবল ভাবতে পারেন।
ইংলিশ মিডিয়ার খবর সত্যি হলে ফন ডিক হতে চলেছেন ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ডিফেন্ডার। লিভারপুলের ইতিহাসেও সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে যাবেন তিনি। ২০১১ সালে নিউক্যাসল থেকে লিভারপুলে যোগ দেওয়ার সময় অ্যান্ডি ক্যারলের পেছনে অল রেডরা খরচ করেছিল সাড়ে তিন কোটি পাউন্ড। আর ডিফেন্ডারের রেকর্ডটি ডেভিড লুইজের। ২০১৪ সালে ৫ কোটি পাউন্ডে চেলসি থেকে পিএসজিতে নাম লিখিয়েছিলেন এই ব্রাজিলিয়ান।
সাউদাম্পটন থেকে গত তিন বছরে পাঁচ খেলোয়াড় কিনেছে লিভারপুল। যাতে তাদের ১০ কোটি পাউন্ড খরচ হয়েছিল। দুই পক্ষ এবার নতুন ইতিহাস গড়ার জন্য তৈরি! সূত্র: এএফপি।