এই প্রতিদান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি-কিকের সিদ্ধান্ত দিয়ে রেফারিকে যেতে হলো হাসপাতালে! আর্জেন্টিনার নিচু সারির ফুটবল লিগে লিনিয়ার্স ও সেন্ট্রো এসপানোলের মধ্যে ম্যাচ চলছে। ম্যাচ চালাচ্ছেন মহিলা রেফারি ডি লরিও। প্রতিপক্ষ ফাউল করায় যাদের পক্ষে ফ্রি-কিক দিলেন রেফারি, সঙ্গে সঙ্গে ওই দলের একজনের শট সরাসরি গিয়ে লাগল লরিওর মুখে! গোলার মতো মাপা শট! ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত খেলোয়াড়েরা দেখলেন, রেফারি মাঠে পড়ে যাচ্ছেন। দুই দলের খেলোয়াড়েরা দৌড়ে এলেন, ছুটে এল মেডিকেল টিমও। খানিক বাদে যদিও বা উঠে দাঁড়ালেন, তবু সতর্কতার জন্য নিয়ে যাওয়া হলো হাসপাতালে। শেষ পর্যন্ত অবশ্য বড় কোনো সমস্যা হয়নি। না, রেগেটেগে মামলাও করে বসেননি ওই খেলোয়াড়ের বিরুদ্ধে। জানিয়ে রাখা ভালো, ৩৪ বছর বয়সী ডি লরিও পেশায় একজন আইনজীবীও। মেইল অনলাইন।