এই বয়সেও কাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারের গোধূলিতেও কাকা আলো ছড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)। গত মৌসুমে অরলান্ডো সিটির হয়ে ২৮ ম্যাচে করেছিলেন ৯ গোল। সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও ৭টি। এবার ৩ ম্যাচেই ২ গোল, ২টি গোলে সহায়তা। মাঠের পারফরম্যান্সের ছাপ তাঁর পারিশ্রমিকেও। ২০১৬ সালে এমএলএসের ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের। তাঁর আয় প্রায় ৭১ লাখ ৬৭ হাজার ডলার। তালিকায় সেরা পাঁচের পরের চারটি স্থানে টরন্টো এফসির জোভিঙ্কো (৭১ লাখ ১৫ হাজার) ও ব্র্যাডলি (৬৫ লাখ), এলএ গ্যালাক্সির জেরার্ড (৬১ লাখ ৩২ হাজার) এবং নিউইয়র্ক সিটির ল্যাম্পার্ড (৬০ লাখ ডলার)। রয়টার্স।