এই বয়সেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত বাবার সন্তান হওয়ার হ্যাপাও আছে বটে! ভালো করেই ব্যাপারটি টের পাচ্ছে ছয় বছর বয়সী রোনালদো জুনিয়র। বাবা ক্রিস্টিয়ানো রোনালদো সময়ের অন্যতম সেরা ফুটবলার। আরেক সেরা লিওনেল মেসির সঙ্গে তাঁর ‘দ্বৈরথ’ সংবাদমাধ্যমের নিয়মিত খোরাক। এর আঁচটা এই বয়সেই পোহাতে হচ্ছে রোনালদোর ছেলেকেও। মাঝেমধ্যেই তাকে শুনতে হয়—ওর বাবার চেয়েও ভালো খেলোয়াড় একজন আছে। এমন পরিস্থিতিতে হকচকিয়ে যাওয়ার ছেলে রোনালদোর ছেলে নয়! রিয়াল তারকার দাবি, ‘ব্যাপারটা কীভাবে সামাল দিতে হয় ও জানে।’ তারপরও এমন পরিস্থিতিতে পড়লে রোনালদো জুনিয়রকে মাথা গরম না করে নিজের স্বাভাবিক আচরণ করা আর বিনয়ী থাকার পরামর্শ রোনালদো সিনিয়রের। মার্কা।