এই বয়সেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বয়সে খেলা দূরে থাক, অনেকে কোচিং ক্যারিয়ারেরও মধ্যাহ্ন দেখে ফেলেন। ৪৮ বছর বয়সে একজন ফুটবলার মাঠ দাপিয়ে খেলছেন, বিশ্বাস করতে একটু কষ্টই হওয়ার কথা। কাজুইউশি মিউরা প্রতিদিনই দেখিয়ে দিচ্ছেন, বয়স শুধুই একটা সংখ্যা। এ মুহূর্তে মিউরাই বিশ্বের সবচেয়ে প্রবীণ পেশাদার ফুটবলার, খেলছেন জাপানের দ্বিতীয় বিভাগের দল ইয়োকোহামা এফসির হয়ে। পরশু ছেলের বয়সী সতীর্থদের সঙ্গে নেমে হেড করে দারুণ একটা গোলও দিয়েছেন। মিউরার মনটাও যে বুড়িয়ে যায়নি সেটাও দেখিয়েছেন, দারুণ এক নাচে উদ্যাপন করেছেন গোল। ১৯৯৪ সালে সিরি আর ক্লাব জেনোয়ায় প্রথম জাপানি ফুটবলার হিসেবে খেলেছেন, জাপানের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোলও করেছেন। জাতীয় দল থেকে অবশ্য অবসর নিয়েছেন আরও ১৫ বছর আগে। কে জানে, আবার জাপানে ডাকটাক পেয়ে যান কি না! মেট্রোডটকম।