এই মৌসুমে খেলা হচ্ছে না জাহিদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোহামেডানের টাকা ফেরত দেননি ফুটবলার জাহিদ হোসেন। স্বয়ংক্রিয়ভাবেই আগামী এক বছর ঘরোয়া ফুটবলে দলবদল করতে পারবেন না এই উইঙ্গার। অর্থাৎ এক বছর তিনি খেলতেও পারবেন না।
গত মৌসুমে মোহামেডানের সঙ্গে ৩৪ লাখ টাকা চুক্তি করে ঠিকমতো খেলেননি বলে মোহামেডান অভিযোগ তোলে বাফুফের কাছে। বাফুফে মোহামেডানের অর্ধেক টাকা ফেরত দিতে নির্দেশ দেয় জাহিদকে।
টাকা না দিয়েই নতুন মৌসুমে শেখ রাসেলে খেলার জন্য জাহিদ নাম জমা দেন বাফুফের কাছে। কিন্তু তা কার্যকর হয়নি। দলবদল শেষ হয়েছে ৩১ জানুয়ারি। যার অর্থ, জাহিদ এখনো মোহামেডানের খেলোয়াড়। মোহামেডান অভিযোগ প্রত্যাহার করলে তবেই শেখ রাসেলের হবেন। নইলে এক বছর থাকবেন নিষিদ্ধ ।