এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই কুয়ালালামপুরে এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের বাছাইপর্বে ড্র হয়েছিল। কাল সূচিও নিশ্চিত করেছে এএফসি। ডি গ্রুপে বাংলাদেশের সঙ্গী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে সব ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। ১৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত, ২০ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে শেষ ম্যাচ।