এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত কলম্বোয় এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবলের বাংলাদেশের গ্রুপের খেলা হওয়ার কথা ছিল। কলম্বো অপারগতা জানানোয় বাংলাদেশের ভেন্যু হওয়ার আবেদনে গতকাল সাড়া দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। বাংলাদেশের গ্রুপে আছে উজবেকিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটান। ঢাকাতেই সব ম্যাচ রাখছে বাফুফে।
আগামী বছর সেপ্টেম্বরে বাহরাইনে হবে চূড়ান্ত পর্ব। বাছাই পর্বের ১০টি গ্রুপ চ্যাম্পিয়ন দলের সঙ্গে পাঁচটি সেরা রানার্সআপ ও স্বাগতিক দল সুযোগ পাবে ওই পর্বে।