এএফসি কাপে শেখ রাসেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩-১৪ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হিসেবে কদিন আগে এএফসি কাপে ভালো করতে পারেনি শেখ জামাল ধানমন্ডি। ছয় ম্যাচে একমাত্র জয়ে তিন পয়েন্ট নিয়ে বিদায়। আগের সেই শক্তিশালী দলটা ভেঙে যাওয়ার কারণেই তাদের এই দুরবস্থা। তাই টানা দ্বিতীয়বার ২০১৪-১৫ লিগ জয়ের পুরস্কার হিসেবে পরের এএফসি কাপে সুযোগ পেয়েও খেলবে না শেখ জামাল। নিবন্ধন করেনি দলটি। তবে আগেই সিদ্ধান্ত জানানোয় জরিমানা দিতে হবে না। বিকল্প হিসেবে গতবারের লিগ রানার্সআপ শেখ রাসেল ক্রীড়াচক্র সুযোগটা লুফে নিয়েছে। আগস্টে খেলা সামনে রেখে ১৭ জুন কুয়ালালামপুরে ড্র। এর আগেও এএফসি কাপে খেলেছে শেখ রাসেল।