এএফসি কাপের চূড়ান্ত পর্বে শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর এএফসি কাপের প্লে-অফের বাছাই খেলতে হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। তবে এবার তাদের সুখবরই দিল এএফসি—আগামী আসরে সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা। ইন্দোনেশিয়া ও কুয়েতের ওপর রয়েছে ফিফার নিষেধাজ্ঞা, আফগানিস্তান ও উত্তর কোরিয়ার ক্লাবগুলো নাম প্রত্যাহার করে নিয়েছে টুর্নামেন্ট থেকে। এ জন্যই কপাল খুলে গেছে শেখ জামালের। এই অঞ্চল থেকে সব মিলিয়ে ১৬টি দল আগামী এএফসি কাপে অংশ নেবে।