এক গ্রুপে জার্মানি-চিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৮ সালে রাশিয়ায় বসছে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী আসর। আয়োজক হিসেবে রাশিয়া কতটা প্রস্তুত, তার একটা পরীক্ষা হয়ে যাবে আগামী বছর কনফেডারেশনস কাপে। পরশু রাশিয়ার কাজানে আট দলের কনফেডারেশনস কাপের ড্রয়ে স্বাগতিক রাশিয়া গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল, কনক্যাকাফ গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো ও ওশেনিয়া চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে। অন্য গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গী টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলি, এশিয়ান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও আফ্রিকার চ্যাম্পিয়ন। আফ্রিকার প্রতিনিধি কারা হচ্ছে, সেটি জানা যাবে আগামী ৫ ফেব্রুয়ারি আফ্রিকা নেশনস কাপের ফাইনালের পর। টুর্নামেন্ট হবে ২০১৭ সালের ১৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। ফিফা।