এক ঢিলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রাইকার মানেই তো ডি-বক্সের বাইরে গোলের নেশায় ঘুরতে থাকা শিকারি। ৩৪ বছরে এসেও যেভাবে একের পর এক গোল করছেন ইব্রাহিমোভিচ, তাতে শিকারি শব্দটাও তাঁর সঙ্গে মানিয়ে যায় খুব সহজে। গত পরশু চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে দেখা দিলেন শিকারি ইব্রা। মাঠে তো গোল করেছেনই, ম্যাচ শেষেও মেরেছেন এক ঢিলে দুই পাখি! ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের জার্সি অদলবদলের রীতি তো বেশ পুরোনোই। পরশুও তার ব্যতিক্রম হয়নি। পিএসজি স্ট্রাইকার প্রথমে জার্সি বিনিময় করলেন পেদ্রোর সঙ্গে, পরে ব্রাজিলিয়ান উইঙ্গার উইলিয়ানের কাছ থেকেও জার্সি নিলেন। কিন্তু উইলিয়ানকে ফিরতে হলো খালি হাতেই (পড়ুন খালি গায়েও!), ইব্রার জার্সি তো আগেই চলে গেছে পেদ্রোর কাছে। স্পোর্টস নেট।