এক বছরে চার কোচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>আর মাত্র কয়েক দিন। দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৬। খেলাধুলার জগতে কেমন গেল বছরটা? পেছনে ফিরে তাকালে উঠে আসবে হাসি-কান্না-প্রাপ্তি-অপ্রাপ্তির কত উপাখ্যান! ধারাবাহিক বর্ষপরিক্রমায় আজ থাকছে ঘরোয়া ফুটবল

টম সেন্টফিটের হাত ধরে সামনে এগোনোর স্বপ্ন দেখেছিল বাফুফে। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেছে দ্রুতই। বাংলাদেশকে টেনে তুলতে পারেনি বেলজিয়ান এই কোচও। ভুটানের কাছে বাংলাদেশের হার সাঙ্গ করে দিয়েছে তাঁর সংক্ষিপ্ত বাংলাদেশ পর্বও। এখন তিনি ত্রিনিদাদ ও টোবাগোর কোচ।
বাংলাদেশে কোচ আসছে আর যাচ্ছে। কেউ দুই মাস, কেউ তিন মাস। এ বছর প্রথমে বঙ্গবন্ধু কাপে চার ম্যাচে কোচ ছিলেন মারুফুল হক। তারপর ঢাকায় স্ত্রীর চাকরির সূত্রে বেড়াতে আসা স্পেনের মরেনো গঞ্জালো ছিলেন দুই ম্যাচ। গঞ্জালোকে বিদায় দিয়ে লোডভিক ডি ক্রুইফকে দুই ম্যাচের দায়িত্ব দেওয়া হয়। সেন্টফিটের স্থায়িত্ব ছিল তিন ম্যাচ।
এক বছরে চার কোচ! এবং কোচের পরিকল্পনার সঙ্গে মানিয়ে নিতে না পেরে বেশির ভাগ ম্যাচে দাঁড়াতেই পারেনি জাতীয় দল। ২০১৬ সালের বড় শিক্ষা এটাই, উন্নতির সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই। নিচ থেকে খেলোয়াড় তোলা জরুরি। নইলে টম সেন্টফিট বা আরও বড় কোনো কোচ এনেও ফল আশা না করাই ভালো।