এক ম্যাচের জন্য জাপান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগেই জানা গিয়েছিল ডিসেম্বরের মাঝামাঝি জাপান অলিম্পিক ফুটবল দল বাংলাদেশে আসছে। সেই অনুযায়ীই চলছে প্রস্তুতি। বাফুফে চাইছিল দুটি ম্যাচ আয়োজন করতে, একটি ঢাকায় অন্যটি ঢাকার বাইরে। কিন্তু জাপান ফুটবল ফেডারেশন জানিয়েছে, একটির বেশি ম্যাচ তারা খেলবে না।
জাপানি ফুটবল দলটির আসার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সেটা না হওয়ায় বাফুফে পড়েছে বিপাকে। ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিজয় দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠান হলে ওই সময় মাঠ পাওয়া যাবে না। কিন্তু ১৬ ডিসেম্বরের আগে এলে ম্যাচটা কোথায় হবে ভাবনার বিষয়। ঢাকাতেই আয়োজনের ইচ্ছে বাফুফের। ঢাকার বাইরে জাপানের মতো দেশের একটা দলকে নিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। অগত্যা ঢাকার বাইরে যেতে হলে চট্টগ্রাম বা সিলেটে হতে পারে ম্যাচটা।