গত রোববার সিরি আ’তে শিয়েভো ভেরোনার বিপক্ষে রোমার ম্যাচটি ছিল ফ্রান্সেসকো টট্টির ৬০০তম লিগ ম্যাচ। বর্তমানে খেলছেন, এমন ফুটবলারদের মধ্যে একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি লিগ ম্যাচ খেলার এটাই রেকর্ড। এখানে টট্টির প্রতিদ্বন্দ্বী নেই বললেই চলে। ৪৮৬ ম্যাচ নিয়ে তাঁর কাছাকাছি আছেন ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল ক্যাঁ’তে খেলা ফ্রান্সের নিকোলাস সোবা। তবে বর্তমানের সীমারেখা তুলে নিলে এই তালিকার অনেক পেছনে পড়ে যাবেন টট্টি। ৮১৭ ম্যাচ নিয়ে এখানে সবার ওপরে ডেনমার্কের লারস হফ। ওডেনসে বোল্ডক্লাবের হয়ে ২৩ বছরে খেলেছেন এতগুলো ম্যাচ। টট্টি অবশ্য একটা জায়গায় লারস হফের চেয়ে এগিয়ে। রোমার হয়ে টট্টি খেলছেন ২৪ বছর। ফুটবলে একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি দিন খেলার রেকর্ডটি ২৭ বছর—তুরস্কের সাইতের, খেলেছেন আলটিনড্রু এফকের হয়ে।
একই ক্লাবের হয়ে সবচেয়ে বেশি লিগ ম্যাচ
৮১৭ ম্যাচ
লারস হফ
ওডেনসে বোল্ডক্লাবডেনমার্ক
২৩ বছর
১৯৭৭-২০০০
৭৭০ ম্যাচ
জন ট্রলোপ
সুইনডন টাউন
ইংল্যান্ড
২০ বছর
১৯৬০-১৯৮০
৭৬৪ ম্যাচ
জিমি ডিকিনসন
পোর্টসমাউথ
ইংল্যান্ড
১৯ বছর
১৯৪৬-১৯৬৫
৭৬০ ম্যাচ
রয় স্প্রোসন
পোর্ট ভেল
ইংল্যান্ড
২২ বছর
১৯৫০-১৯৭২
৭৫০ ম্যাচ
পেপে
সান্তোস
ব্রাজিল
১৫ বছর
১৯৫৪-১৯৬৯