একই গ্রুপে জুভেন্টাস-সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগ ড্রয়ের পর প্রথম প্রশ্নটাই জাগবে, এবার তাহলে মৃত্যুকূপ কোনটা? একনজরে সব গ্রুপ দেখে নিলে সবার উত্তর কমবেশি একই হওয়ার কথা। গতবারের ফাইনালিস্ট জুভেন্টাসের সঙ্গে ইউরোপা লিগ জয়ী সেভিয়া, সঙ্গে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ও জার্মানির বরুশিয়া মনশেনগ্লাডবাখের গ্রুপ ডি-ই তো মৃত্যুকূপ!
কয়েকটা পরিচিত লড়াই আবারও ফিরে আসবে এবারের আসরে, মঞ্চ সাজানো আছে কয়েকটা পুনর্মিলনীরও। গত তিন মৌসুমে দুবার বায়ার্ন মিউনিখের সঙ্গে দেখা হয়ে গেছে আর্সেনালের, এবারও দুই দল একই গ্রুপে পড়েছে। ১৯৯৪ সালের পর প্রথমবার রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখা হচ্ছে পিএসজির। সুইডেনের মালমোও আছে এই গ্রুপে, ইব্রাহিমোভিচ তাই ক্যারিয়ারের প্রথম ক্লাবের মুখোমুখি হতে যাচ্ছেন। বেয়ার লেভারকুসেন ও রোমাকে নিয়ে বার্সেলোনার গ্রুপ খুব কঠিন হয়নি। হোসে মরিনহোর জন্যও এবারের আসর হবে শিকড়ে ফিরে যাওয়ার। ১১ বছর আগে পোর্তোর হয়ে প্রথম নিজেকে চিনিয়েছেন ইউরোপের মঞ্চে, জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ। এবার চেলসির হয়ে মুখোমুখি হতে হবে সেই পোর্তোর। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুম পর ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডের ড্র ভাগ্যও সুপ্রসন্ন হয়েছে, গ্রুপে তাদের সঙ্গী ডাচ ক্লাব পিএসভি, রাশিয়ার সিএসকেএ মস্কো ও বুন্দেসলিগা রানার্সআপ ভলফলসবুর্গ। এএফপি।
এক নজরে এবারের ড্র
গ্রুপ-এ
পিএসজি, রিয়াল মাদ্রিদ, শাখতার দোনেৎস্ক, মালমো
গ্রুপ-বি
ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসভি আইন্দহোফেন, সিএসকে মস্কো, ভলফসবুর্গ
গ্রুপ-সি
বেনফিকা, অ্যাটলেটিকো মাদ্রিদ, গ্যালাতাসারাই, আস্তানা
গ্রুপ-ডি
জুভেন্টাস, ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুশিয়া ম‘গ্লাডবাখ
গ্রুপ-ই
বার্সেলোনা, বেয়ার লেভারকুসেন, রোমা, বাতে বরিসভ
গ্রুপ-এফ
বায়ার্ন মিউনিখ, আর্সেনাল, অলিম্পিয়াকোস, ডায়নামো জাগরেব
গ্রুপ-জি
চেলসি, এফসি পোর্তো, ডায়নামো কিয়েভ, ম্যাকাবি তেল আবিব
গ্রুপ-এইচ
জেনিত সেন্ট পিটার্সবার্গ, ভ্যালেন্সিয়া, অলিম্পিক লিঁও, জেন্ট