একই দলে মেসি-ম্যারাডোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহোর থ্রু পাসটা গেল ডিয়েগো ম্যারাডোনার কাছে। ম্যারাডোনা গোটা তিনেক ড্রিবল করে বল পাঠালেন লিওনেল মেসিকে। মেসি ড্রিবলিংয়ে কারিকুরিতে গেলেন না। বরং করলেন দুর্দান্ত এক ক্রস। সেটাই বুকে রিসিভ করে লুইস সুয়ারেজের দুর্দান্ত ভলি...গোল!
সবুজ ফুটবল মাঠে স্বপ্নের মতো এই দৃশ্য বাস্তবেই দেখার সম্ভাবনা আছে। ফুটবলের এই মহারথীরা যে একসঙ্গে খেলবেন একটা প্রীতি ম্যাচে। আগামী রোববার ম্যাচটি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে ১০ জুলাইয়ে। ‘শান্তির জন্য ফুটবল’ এই ম্যাচটিতে আর খেলবেন ডিয়েগো ফোরলান, ডিয়েগো মিলিতো, মার্সেলো সালাস, মার্টিন পালের্মো, হুয়ান ভেরনরাও। ম্যাচের আয়োজক স্কলাস ফাউন্ডেশন।
২০১৪ সালেও একই শিরোনামে প্রথম ম্যাচটি হয়েছিল। তখন মেসি-ম্যারাডোনা এক দলে খেলেছেন। ছিলেন রোনালদিনহোও। এবার কলেবর আরও বাড়ছে। মার্কা।