একই দিনে তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গোল করা কোনো ঘটনাই নয়, হ্যাটট্রিকই তাঁদের কাছে মামুলি ব্যাপার। এখন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মাঠে নামা মানেই যেন একের পর এক মাইলফলক ছুঁয়ে ফেলা। পরশু যেমন মেসি স্প্যানিশ ফুটবলের ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০০তম গোল পেলেন। মেসি কিছু একটা করলে রোনালদো বসে থাকেন কী করে! পরের ম্যাচে মালাগার সঙ্গে গোল করে রোনালদো পেয়ে গেছেন মৌসুমের ৫০তম গোল, টানা পাঁচ মৌসুম এই কীর্তি স্প্যানিশ ফুটবলে আর কারও নেই।
তবে রাতটা আরেকটু হলেই দুজনকে হতাশাই উপহার দিতে যাচ্ছিল। ভ্যালেন্সিয়ার সঙ্গে গোল ছাড়াই মাঠ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। ফাঁকা পোস্ট পেয়েও বল বাইরে ঠেলেছেন, একবার ফ্রিকিক লাগিয়েছেন পোস্টে। ম্যাচের একদম শেষ কিক থেকে গোল করে দলকে জিতিয়েছেন ২-০ ব্যবধানে। পরে ফেসবুকে একটা ছবি পোস্ট করে লিখেছেন, ‘বার্সেলোনার হয়ে ৪০০ গোল হয়ে গেল। আশা করি আরও অনেক গোল পাব।’ পাবেন যে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই!
পাউলো আলকানতারার বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড পেরিয়ে গেছেন গত বছর। ইউরোপেই এক ক্লাবের হয়ে ৪০০ গোলের কীর্তি মেসি ছাড়া আছে মাত্র ছয়জনের। প্রাগের ইয়োসেফ বিকান, স্পোর্টিং লিসবনের ফার্নান্দো পেইরোতেও বা সেল্টিকের জিমি ম্যাকগ্ররির নাম না শোনারই কথা। তবে বায়ার্ন কিংবদন্তি জার্ড মুলার, হামবুর্গের উয়ি সিলার ও বেনফিকার ইউসেবিওরা দেশের হয়েও ছিলেন উজ্জ্বল। এঁদের মধ্যে মেসি আবার সবচেয়ে কম বয়সে ছুঁয়ে ফেললেন এই মাইলফলক।
রোনালদোর ৫০ গোল সেই অর্থে অনন্য কিছু নয়। তবে টানা পাঁচ মৌসুমে এটা করতে পারার গৌরব শুধু তাঁর একারই। পরশু মালাগার সঙ্গে ম্যাচে কিন্তু পেনাল্টি মিস করে বসেছিলেন ৬৭ মিনিটে। স্পট কিক ফিরে আসে পোস্টে লেগে। শেষ মিনিটে গোল করেই আক্ষেপটা ঘুচিয়েছেন রোনালদো। রিয়ালের ৩-১ গোলের জয়ে অন্য দুটি করেছেন সার্জিও রামোস ও হামেস রদ্রিগেজ। লিগে সিআর-সেভেনের গোল এখন ৩৯, মেসির ৩৫। বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের শিরোপা লড়াইয়ের মতো সর্বোচ্চ গোল নিয়ে দুজনের দ্বৈরথও মৌসুমের শেষ পর্যন্ত জমজমাট থাকবে বলেই মনে হচ্ছে!
বার্সায় মেসির ৪০০

 ম্যাচ গোল
লা লিগা ৩০৯ ২৭৮
কোপা ডেল রে ৪৯ ৩২
চ্যাম্পিয়নস লিগ ৯৫ ৭৫
স্প্যানিশ সুপার কাপ ১১ ১০
ইউরোপিয়ান সুপার কাপ৩১
ক্লাব বিশ্বকাপ৪৪

এক মৌসুমে রোনালদোর ৫০

মৌসুম ম্যাচগোল
২০১০-১১৫৪ ৫৩
২০১১-১২৫৫ ৬০
২০১২-১৩৫৫৫৫
২০১৩-১৪৪৭ ৫১
২০১৪-১৫৪৫*৫০*


* চলতি মৌসুম