একই দিনে দুই লাতিন পরাশক্তির হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাপাজে বলিভিয়ার বিপক্ষে উরুগুইয়ানদের গোলের আনন্দ l এএফপি
লাপাজে বলিভিয়ার বিপক্ষে উরুগুইয়ানদের গোলের আনন্দ l এএফপি

লিওনেল মেসি আর নেইমারকে ছাড়া নিজ নিজ ম্যাচে নামতে হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনাকে। দুটি দলেরই হলো একই পরিণতি। চিলির কাছে ব্রাজিল হারল ২-০ গোলে, একই ব্যবধানে ইকুয়েডরের কাছে আর্জেন্টিনা। ১৯৩৪ বিশ্বকাপের পর এই প্রথম একই দিনে হারল দুই লাতিন পরাশক্তি। তবে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের হারের দিনে বলিভিয়াকে ২-০ গোলে হারিয়েছে লাতিনের আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। লাপাজের আকাশছোঁয়া মাঠে এটাই উরুগুয়ের প্রথম জয়, তাও আবার দলের দুই সেরা খেলোয়াড় লুইস সুয়ারেজ ও এডিনসন কাভানিকে ছাড়া!