একই পথে দ্রগবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স হয়ে গেছে? ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে আর জায়গা হচ্ছে না? চিন্তা নেই। এমন খেলোয়াড়দের জন্যই তো যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)। বয়স হয়ে যাওয়ার পর ডেভিড বেকহাম, থিয়েরি অঁরি পাড়ি জমিয়েছিলেন এমএলএসে। একই পথে হেঁটেছেন ডেভিড ভিয়া, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডও। কিছুদিন আগে লিভারপুল থেকে বিদায় নেওয়া স্টিভেন জেরার্ডের গন্তব্যও যুক্তরাষ্ট্রে। এবার সেই পথে হাঁটতে যাচ্ছেন দিদিয়ের দ্রগবাও। ইউরোপ ও আমেরিকার সংবাদমাধ্যমে গুঞ্জন, চেলসি থেকে সদ্য বিদায় নেওয়া এই আইভরিয়ান স্ট্রাইকার মেজর লিগে সকারে নাম লেখাতে চলেছেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা আছে—সেটা নিজেই বলেছেন ৩৭ বছর বয়সী দ্রগবাও। তবে কোন ক্লাবের হয়ে খেলবেন সেটা জানাননি, ‘অবশ্যই আমি এমএলএসে আগ্রহী। তবে এখন আমি কিছুদিনের বিশ্রাম নেব, ভাবব আমার জন্য কোনটা ভালো হয়। আমি খেলা চালিয়ে যেতে চাই।’ রয়টার্স।