একই রথে মেসি, রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগের প্রথম দুই ম্যাচে বার্সেলোনা জিতেছে, অথচ তাতে লিওনেল মেসির কোনো গোল নেই! রিয়াল মাদ্রিদও প্রথম ম্যাচ ড্র করার পর পরশু দ্বিতীয় ম্যাচটি জিতল ৫ গোলে। কী আশ্চর্য, গোলদাতার তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর নাম নেই! লা লিগায় দুজনের প্রথম দুই ম্যাচে গোল নেই, এমন ঘটনা একসঙ্গে এর আগে কখনো ঘটেনি।
লিওনেল মেসির ক্ষেত্রে ঘটনাটা একবারই ঘটেছে। ক্রিস্টিয়ানো রোনালদো তখনো অবশ্য রিয়াল মাদ্রিদের হননি, ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৭-০৮ মৌসুমে বার্সেলোনার হয়ে লিগের প্রথম দুই ম্যাচে গোল পাননি মেসি। আর রিয়ালের রোনালদোর ক্ষেত্রে ঘটনাটা ঘটেছে তিনবার। ২০১০-১১ মৌসুমের প্রথম দুই ম্যাচে গোল পাননি, সেটার পুনরাবৃত্তি হয়েছে ২০১২-১৩ ও ২০১৩-১৪ মৌসুমেও। দুজনই লিগের একই দিনে গোলহীন ছিলেন, গত দুই মৌসুমে এমন হয়েছে মাত্র একবার।