একজন বিদেশি কোচ কমাল বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের গোলরক্ষক কোচ রায়ান স্যান্ডফোর্ডের মেয়াদ আর না বাড়িয়ে তাঁকে বিদায় দিয়েছে বাফুফে। এরই মধ্যে ঢাকা ছেড়েছেন তিনি। সাত-আট মাস ছিলেন বাফুফেতে, যখন যেখানে প্রয়োজন সেই দলের সঙ্গেই তাঁকে রাখা হয়। বেশি ছিলেন নারী দলের সঙ্গেই। যদিও একটা সময় এই তরুণ কোচের কোচিং সনদ নিয়েই প্রশ্ন ওঠে। পরে এএফসি তাঁর কোচিং সনদকে এএফসি-বি সনদের মর্যাদা দেয়। রায়ানের বিদায়ে বাফুফেতে এখন বিদেশি কোচ থাকলেন তিনজন। জাতীয় দলের অ্যান্ড্রু ওর্ড, যুব বিভাগে গঞ্জালো মোরেনো এবং ফিটনেস কোচ জন হুইটাল। সঙ্গে আছেন টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক্যাল পরিচালক পল স্মলি।