একঝাঁক মেধাবী ফুটবলার পেয়েছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম গ্র্যান্ট
কিম গ্র্যান্ট

বাংলাদেশে এসেছি অল্প কয়েক দিন আগে। এখানকার ঘরোয়া ফুটবল কেমন, তা নিয়ে আমার জানতে-বুঝতে অনেক বাকি। আস্তে আস্তে সবকিছু নিয়ে নিশ্চয়ই ধারণা পাব। তবে সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে কয়েক দিনের অভিজ্ঞতায় বলতে পারি, এই দলে একঝাঁক মেধাবী ফুটবলার আছে। আমার কাজ হবে ওই মেধাটা মাঠের পারফরম্যান্সে অনূদিত করা। সেটা করতে পারলে সাফল্য আসবেই। সাইফ আমাকে নিয়ে এসেছে সাফল্য পাওয়ার আশায়। কোচ হিসেবে আমি ইংল্যান্ডসহ অনেক দেশে কাজ করেছি। কলকাতা ইস্টবেঙ্গলের বর্তমান কোচ ডেভিড মরগ্যানের সঙ্গে কাজ করেছি। সেই অভিজ্ঞতায় আশা করি ভালো কিছুই দিতে পারব সাইফ স্পোর্টিংকে।