একটু ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না পল পগবার। দলবদলের বিশ্বরেকর্ড গড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর থেকেই যেন ম্লান হয়ে পড়েছেন ফ্রেঞ্চ মিডফিল্ডার। ক্লাবের হয়ে ফর্মটা ভালো যাচ্ছে না, দেশের হয়েও পারছেন না নিজের সেরাটা দিতে। পরশু বুলগেরিয়াকে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্স। দল ভালো করলেও ভালো করেননি পগবা। তবে দুঃসময়ে সতীর্থদের পাশেই পাচ্ছেন। আঁতোয়ান গ্রিজমান তো সমস্যার সমাধানও পেয়ে গেছেন—সাংবাদিকদের ভালোবাসা! ‘সে সর্বোচ্চ চেষ্টা করছে, শুধু সাংবাদিকদের কাছ থেকে বাড়তি ভালোবাসা পেলেই হবে, যেমনটা আমাকে বা দলকে দেন। আপনারা ওর কাছ থেকে একটু বেশিই চান।’ তাহলে তো কোচ হোসে মরিনহো কিংবা দিদিয়ের দেশমের ঝামেলাও মিটে গেল, একটু বাড়তি ভালোবাসাতেই তাঁর কাজ হবে! গোলডটকম।