একাডেমিতে টার্ফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট বিকেএসপিতে ফুটবল একাডেমির কার্যক্রম কিছুদিন আগে শুরু করেছে বাফুফে। সেখানে কৃত্রিম টার্ফ বসানোর উদ্যোগও নেওয়া হয়েছে। টার্ফটা দেবে ফিফা। তবে শর্ত হলো, ২০ বছরের জন্য মাঠের মালিক হতে হবে বাফুফেকে। সেই অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদ ৫ বছর থেকে বাড়িয়ে ২০ বছরের জন্যই ফুটবলকে ওই মাঠ দিতে রাজি হয়েছে। টার্ফ পাওয়ার বড় বাধা তাই দূর। দ্রুতই টার্ফ বসবে বলে জানিয়েছে বাফুফে।