একাদশে কানাডাপ্রবাসী রাহবার ওয়াহেদ
আগের ম্যাচে বদলি নেমে ভালো আশা দেখিয়েছিলেন কানাডাপ্রবাসী রাহবার ওয়াহেদ খান। ফলটাও পেতে যাচ্ছেন হাতেনাতে।
আজ কিরগিজস্তানের বিপক্ষে রাহবারের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সে ম্যাচ থেকে আজ একাদশে পরিবর্তন আসতে পারে চারটি।
গোলরক্ষক শহিদুল আলমের জায়গায় আনিসুর রহমান, ডিফেন্ডার রেজাউল করিমের জায়গায় রিয়াদুল হাসান, মিডফিল্ডার সোহেল রানার জায়গায় রাহবার ও সাদ উদ্দিনের জায়গায় মাহবুবুর রহমান।
নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারানো কিরগিজস্তান আজ বাংলাদেশের সঙ্গে ড্র করলেও চ্যাম্পিয়ন।
কিরগিজদের সঙ্গে আগে চার ম্যাচে কখনো জিততে পারেনি বাংলাদেশ। আজও জয়ের কথা মুখে আনছেন না বাংলাদেশের কোচ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: আনিসুর, তপু বর্মণ, তারিক রায়হান, রিয়াদুল হাসান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, জামাল ভূঁইয়া, রাহবার ওয়াহেদ, মাহবুবুর রহমান, মতিন মিয়া, রাকিব হোসেন।