একে রিয়াল, দুইয়ে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে বার্সার। লিগ, চ্যাম্পিয়নস লিগ, ক্লাব বিশ্বকাপসহ কাতালান দলটি জিতেছে পাঁচ পাঁচটি ট্রফি। মাঠের এই সাফল্যের প্রতিফলন পড়েছে দলের আয়েও। এই প্রথমবারের মতো বার্সেলোনার আয় ছুঁয়েছে ৫০ কোটি ইউরোর মাইলফলক। তবে ২০১৪-১৫ অর্থবছরে সবচেয়ে বেশি আয় করা দল বার্সা নয়, ৫৭ কোটি ৭০ লাখ আয় নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।

প্রতিবছরের মতো এবারও বহুজাতিক আর্থিক নিরীক্ষা প্রতিষ্ঠান ডেলোইট আয়ে সেরা ২০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে। যেখানে রিয়াল, বার্সেলোনার পরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির আয়ও ৫০ কোটি ইউরোর ঘরে। এই প্রথম তিনটি ক্লাবের আয় ৫০ কোটি ইউরোরও বেশি।

১১ বছর ধরে এ তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছে রিয়াল। গতবার তাদের আয় ছিল ৫৪ কোটি ৯৫ লাখ ইউরো। শিরোপাশূন্য, কাটানোর পরও এবার আয় বেড়েছে ২০১৩-১৪ অর্থবছরের চেয়ে ২ কোটি ৭৫ লাখ ইউরো। আয় বেশি বেড়েছে বার্সেলোনার—৭ কোটি ৬০ লাখ। ৫৬ কোটি ৮ লাখ ইউরো নিয়ে তারা ৪ নম্বর থেকে উঠে এসেছে তালিকার দুইয়ে। দুই থেকে তিনে নেমে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত বছর তালিকার পাঁচে থাকা প্যারিস সেন্ট-জার্মেই উঠে এসেছে তিনে, আর তিন থেকে পাঁচে নেমে গেছে বায়ার্ন মিউনিখ। এএফপি, রয়টার্স।

              আয়ে সেরা দশ

১. রিয়াল মাদ্রিদ               ৫৭  কোটি  ৭০ লাখ

২. বার্সেলোনা                  ৫৬    কোটি ৮ লাখ

৩. ম্যান ইউনাইটেড           ৫১  কোটি ৯৫ লাখ

৪. পিএসজি                    ৪৮   কোটি ৮ লাখ

৫. বায়ার্ন মিউনিখ             ৪৭  কোটি ৪০ লাখ

৬. ম্যানচেস্টার সিটি           ৪৬  কোটি ৩৫ লাখ

৭. আর্সেনাল                   ৪৩  কোটি ৫৫ লাখ

৮. চেলসি                      ৪২  কোটি

৯. লিভারপুল                  ৩৯  কোটি ১৮ লাখ

১০. জুভেন্টাস                 ৩২ কোটি ৩৯ লাখ

* অর্থের অঙ্ক ইউরোয়