এখনো ফুরোননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ মিডিয়ার সঙ্গে ওয়েইন রুনির খিটিমিটি যেন শেষই হতে চাইছে না। কদিন আগে ইংল্যান্ডের হয়ে খেলার সময় এক হোটেলে রাত অবধি মদে গলা ভিজিয়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড, তা নিয়েই যত কথা! যেখানেই যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার, এই একই বিষয় নিয়েই প্রশ্ন আসছে ঘুরেফিরে। কত আর সহ্য হয়! এত দিন স্পিকটি নট থাকলেও রুনি এবার উল্টো তোপ দাগলেন সাংবাদিকদের দিকে। পরশু আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র ম্যাচের পর রাগটা আর চেপে রাখলেন না রুনি, ‘অনেক হয়েছে! মনে হচ্ছে মিডিয়া যেন আমার শোকগাথা লিখে ফেলেছে। তবে আমি সেটা হতে দেব না। দেশের হয়ে খেলতে ভালোবাসি আমি, এত দিনের অর্জন নিয়েও আমি গর্বিত। তবে এখনো ফুরিয়ে যাইনি।’ এএফপি।