এখানেও রোনালদো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তসংখ্যা কত? নির্দ্বিধায় বলে দেওয়া যায়, ২০ কোটি! এ সংখ্যাটা পাওয়া গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। রিয়াল তারকার ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা গত মঙ্গলবার ২০ কোটি ছাড়িয়েছে। ফিফা-ব্যালন ডি’অরে লিওনেল মেসির কাছে হেরে যেতে পারেন, এবারের লা লিগায় সবচেয়ে বেশি গোলের তালিকায় লুইস সুয়ারেজের পেছনে পড়তে পারেন, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে অনুসারীর সংখ্যায় রিয়ালের পর্তুগিজ উইঙ্গারই সবার ওপরে। ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা ১০ কোটি ৯৭ লাখ, ৪ কোটি ৯৬ লাখ ও ৪ কোটি ৭ লাখেরও বেশি। যেখানে এই তিন যোগাযোগের মাধ্যমে মেসির অনুসারীর সংখ্যা ১২ কোটি ৮ লাখের বেশি। সামাজিক যোগাযোগের মাধ্যমে ২০ কোটি অনুসারী, বিশ্ব ক্রীড়াঙ্গনের আর কোনো তারকার নেই। ইএসপিএন।