এখানেও 'চ্যাম্পিয়ন' রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল এবারও শীর্ষ ধনী ক্লাব। ছবি: রিয়ালমাদ্রিদডটকম
রিয়াল এবারও শীর্ষ ধনী ক্লাব। ছবি: রিয়ালমাদ্রিদডটকম

জেতা হয়েছে দশম চ্যাম্পিয়নস লিগ (লা ডেসিমার)। আরেক জায়গায় ‘লা ডেসিমা’ পূরণ হলো রিয়াল মাদ্রিদের। টানা দশমবারের মতো আর্থিক শ্রেষ্ঠত্ব রিয়ালের। আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ডেলোইটের জরিপে গত মৌসুমেও ফুটবল ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করা (৫৪ কোটি ইউরো) ক্লাব রিয়ালই।
এ তালিকায় ম্যানচেস্টার ইউনাইটেডের দুইয়ে উঠে আসাটা অবশ্য বেশ চমক-জাগানিয়া। লিগে ইউনাইটেডের অবস্থা যাচ্ছেতাই হলেও টাকা-পয়সার হিসাব-নিকাশে ভীষণ ভালো! চার থেকে ইউনাইটেড উঠে এসেছে দুইয়ে। তবে ইউনাইটেডের মতো অবস্থা বার্সেলোনার নয়। গত মৌসুমটা বাজে যাওয়ায় আর্থিক খেসারত দিতে হয়েছে বার্সাকে। দুই থেকে নেমে গেছে চারে। আগের মতোই তিনে আছে বায়ার্ন মিউনিখ। তথ্যসূত্র: আইএনএস।
শীর্ষ পাঁচ ক্লাব:
১. রিয়াল মাদ্রিদ (৪৯৬২ কোটি টাকা)
২. ম্যানচেস্টার ইউনাইটেড (৪৬৮২ কোটি টাকা)
৩. বায়ার্ন মিউনিখ (৪৪০৬ কোটি টাকা)
৪. বার্সেলোনা (৪৩৮০ কোটি টাকা)
৫. পিএসজি (৪২৮৬ কোটি টাকা)