এগিয়ে গেল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালাগার কাছে বার্সেলোনার হারেই এসে গিয়েছিল সুযোগটা। পরশু এলচেকে ২-০ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ সুযোগটা দুই হাত ভরে নিয়ে বার্সার চেয়ে এগিয়ে গেল ৪ পয়েন্টে। ৫৬ মিনিটে করিম বেনজেমার গোলের পর ৬৯ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল জয় নিশ্চিত করে রিয়ালের। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নিজেদের জয় নয়, কথা বলেছেন বার্সার হার নিয়েই, ‘আমার মনে হয় এই হারটা সবাইকে বিস্মিত করেছে, কারণ ওরা দারুণ ফর্মে ছিল। এটা পরিষ্কার এখন আমরা খানিকটা এগিয়ে গেছি।’ এএফপি।