প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও রামোস একটা পার্টিরই আয়োজন করে ফেলতে পারেন। অথবা পারেন আনন্দে এক পাক নেচে নিতে! একসঙ্গে সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে যে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক। দর্শক-সমর্থদের ভোটে গড়া উয়েফা বর্ষসেরা দলে আছেন তিনজনই। মেসি আর রোনালদোর চেয়ে বেশি ভোট পেয়েছেন রামোস! রোনালদোর ভোট ৪ লাখ ৫০ হাজার ২২০টি, মেসির ৪ লাখ ১৮ হাজার ৪৪৯। আর রামোস পেয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৯০৮টি। নেইমার, লুইস সুয়ারেজ, অঁতোয়ান গ্রিজমান...। আক্রমণভাগে তারকা খেলোয়াড় অনেক বেশি। মেসি-রোনালদোর ভোট টেনে নিয়েছেন
অনেকেই। সে তুলনায় সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে রামোসের প্রতিদ্বন্দ্বী কমই ছিল। তাঁর বাক্সে ভোট তাই একটু বেশিই পড়েছে। মার্কা