এটাও মিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠের সফল ফুটবলার থেকে সফল কোচ পেপ গার্দিওলা। মাঠের সফল ফুটবলার জিনেদিন জিদানও রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সফল হবেন বার্নাব্যু সেই আশাতেই বুক বেঁধে আছে। সে চাওয়া পূরণ হবে কি না সেটি সময়ই বলবে। তবে একটা ঘটনা একই বিন্দুতে মিলিয়ে দিল গার্দিওলা ও জিদানকে—পার্শ্বরেখার বাইরে দাঁড়িয়ে আবেগ প্রকাশ করতে গিয়ে বিব্রতকরভাবে প্যান্ট ছিঁড়ে যাওয়া! গত বছর চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে বায়ার্নের ৬-১ গোলে জয়ের ম্যাচে উল্লাস করতে গিয়ে প্যান্ট ছিঁড়ে গিয়েছিল বায়ার্ন কোচের। পরশু করিম বেনজেমার গোল মিস করার পর আবেগ প্রকাশ করতে গিয়ে শূন্যে লাফিয়ে বাঁক খেলেন জিদান। আর তখনই ফেটে যায় তাঁর প্যান্ট। দৃশ্যমান হয়ে ওঠে পরনের অন্তর্বাস। ঘটনাটি চোখ এড়ায়নি টিভি ক্যামেরার। দুইয়ে দুইয়ে চার তাহলে মিলিয়েই নেওয়া যায়...গার্দিওলার মতোই সফল হতে যাচ্ছেন জিদান! ডেইলি মেইল।