এত কম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহটা ভালো গেল না মাতেও দারমিয়ানের। আগের দিন ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দলে সুযোগ পাননি। শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার গিয়েছিলেন কেনাকাটা করতে। বাগদত্তার সঙ্গে ঘুরে মন খারাপ ভাব কাটানোর চেষ্টা আর কি! কেনাকাটা শেষে ফিরতেই আরেক ধাক্কা, পার্কিং টিকিট দিয়ে গেছে ট্রাফিক পুলিশ! সপ্তাহের শেষটাও এমন বাজে হতে হবে! অবশ্য টিকিটে জরিমানার অঙ্কটা দেখে ইতালিয়ান ডিফেন্ডারের মুখে হাসি ফোটার কথা। নিয়মভঙ্গের জন্য তাঁকে ৬০ পাউন্ড জরিমানা করা হয়েছে। সপ্তাহে ৬০ হাজার পাউন্ড বেতন পান যিনি, তাঁর কাছে এটা আর এমন কী! ডেইলি মেইল।