এত ভালোবাসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাবের জন্য ভক্তরা কি না করতে পারেন! দাঙ্গাবাজ ভক্তদের কাণ্ডকীর্তি তো অনেকই শুনেছেন। গ্যারি লেন তেমন খ্যাপাটে কেউ নন, নিরীহ গোছের এক ভক্ত। তবে যে কাণ্ড করেছেন, তাতে পাগলামিতে অনেককেই ছাড়িয়ে যাবেন। টটেনহামের এই ভক্ত নিজের নামটাই বদলে ফেলেছেন ক্লাবের নামে। লন্ডনের ক্লাবের স্টেডিয়ামের নাম ‘হোয়াইট হার্ট লেন’। গ্যারি সেটির সঙ্গে মিলিয়ে নিজের নামটা রেখেছেন, ‘গ্যারি হোয়াইট হার্ট লেন’। স্পারসদের অনেক পুরোনো ভক্ত তিনি, ৪০ বছর ধরে নিয়মিত খেলা দেখে আসছেন মাঠে বসে। তার পরও নিজের নাম বদলে ফেলা তো পাগলামিই। গ্যারির মা প্রথমে শুনে নাকি মূর্ছাই যেতে বসেছিলেন। তবে লেনের এত আত্মত্যাগ বৃথাও যেতে পারে। টটেনহাম যে অনেক দিন ধরেই হোয়াইট হার্ট লেন থেকে স্টেডিয়াম সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে! মেট্রোডটকম।