প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দল মিলিয়ে আটজন দেখেছেন হলুদ কার্ড। এস্তুদিয়ান্তেসের কোচ নেলসন ভিভাস খেলোয়াড়দের চেয়ে যেন আরেক কাঠি সরেস! বহিষ্কারই যে হলেন তিনি। আর্জেন্টাইন লিগে বোকা জুনিয়র্সের বিপক্ষে রেফারির একটি সিদ্ধান্ত তাঁর দলের পক্ষে যায়নি। এতেই রেগে আগুন হয়ে যান ভিভাস। একপর্যায়ে রেফারি তাঁকে বহিষ্কার করেন। এর প্রতিক্রিয়া দেখিয়েছেন বুনো আচরণে। শূন্যে ঘুষি মারলেন, পানির বোতলে মারলেন লাথি। এতেও রাগ কমছিল না। একটানে ছিঁড়ে ফেললেন নিজের শার্টের সব বোতাম। টানেলের দিকে যেতে যেতে খুলে ফেললেন শার্টটি। ছিঁড়ে কয়েক টুকরো করলেন সেটি। দৃশ্যটি দেখলে যে কারোরই মনে হতে পারে, তাঁর বহিষ্কৃত হওয়ার সব দায় যেন শার্টটিরই! মেইল অনলাইন।