এনরিকে বার্সাতেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জানুয়ারিতে লিওনেল মেসির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে চাকরি হারাতে বসেছিলেন কোচ লুইস এনরিকে। খবর ছিল ন্যু ক্যাম্পে এসে সুখী নন কোচ। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে, মৌসুমের ত্রিমুকুটজয়ী কোচ এনরিকে বার্সায় থেকে যাচ্ছেন আরও দুই বছর। ২০১৭ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে বার্সেলোনা। এএফপি।