এনরিকের 'রহস্য'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাকার কথা ছিল তাদেরও। কিন্তু এখন চ্যাম্পিয়নস লিগের শিরোপার লড়াই দেখতে হচ্ছে দূর থেকে। এভাবে দর্শক হয়ে থাকাটা যে কারও জন্যই মেনে নেওয়া কঠিন। বার্সেলোনা কোচ লুইস এনরিকেও সেটি মানতে পারছেন না। সেমিফাইনালের চার দলের মধ্যে কাকে এগিয়ে রাখছেন, সেটি নিয়েও কোনো মন্তব্য করতে রাজি হননি।
অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। শেষ চারে বাকি তিন দল রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। কাকে এগিয়ে রাখছেন এনরিকে? মনে মনে একটা দলের হাতে শিরোপা দেখছেন, সেটা এনরিকে স্বীকার করলেন। তবে সেটি প্রকাশ করলেন না, ‘চ্যাম্পিয়নস লিগে কোনো ফেবারিট না থাকাটা কঠিন। আমিও একটা দলকে এগিয়ে রাখছি, সবার মতো আমারও ফেবারিট একটা দল আছে।’
কিন্তু সেই দল কারা? এনরিকে একটু রহস্য রেখেই দিলেন! মার্কা।