প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নয় বছর পর ফাইনালে উঠেই গত মৌসুমে এফএ কাপ জিতেছিল আর্সেনাল। পরশু সেমিফাইনালে রিডিংকে ২-১ গোলে হারিয়ে আবারও এফএ কাপের ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। আর ফাইনালে উঠেই রেকর্ড গড়েছে আর্সেনাল। বিশ্বের সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্টে এই নিয়ে ১৯ বার ফাইনালে উঠল গানাররা। ১৮ বার ফাইনাল উঠে এত দিন রেকর্ডটা ভাগাভাগি করেছে আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেন ওয়েঙ্গারের দল এবারও চ্যাম্পিয়ন হলে সবচেয়ে বেশিবার এফএ কাপ জয়ের রেকর্ড থেকেও ঝেড়ে ফেলবে ইউনাইটেডকে। ১১ বার চ্যাম্পিয়ন হয়ে আর্সেনাল ও ইউনাইটেডই আপাতত সবার ওপরে।