প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিছিলটা শুরু হয়েছে বিশ্বকাপ থেকেই। মিছিলটা জাতীয় দল থেকে অবসর নেওয়ার। কাল সেই মিছিলে যোগ হলো আরেকটি নাম, জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার কাল ঘোষণা দিলেন স্পেনের হয়ে আর না খেলার। ৩২ বছর বয়সী আলোনসো জাতীয় দলের হয়ে খেলেছেন ১১৪টি ম্যাচ, করেছেন ১৬টি গোল। স্পেনের সর্বকালের সেরা দলের গুরুত্বপূর্ণ সদস্য জিতেছেন ২০১০ বিশ্বকাপ ও এর আগে-পরে দুটি ইউরো। ২০০৩ সালে রিয়াল সোসিয়েদাদে খেলার সময় ইকুয়েডরের বিপক্ষে জাতীয় দলে অভিষেক আলোনসোর। এর আগে জাতীয় দলের পাট চুকিয়েছেন স্পেনের সর্বজয়ী দলটার আরেক সদস্য জাভি হার্নান্দেজ। এএফপি।