প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ বেনফিকার মাঠে খেলতে নামছে লিভারপুল। কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের আরেক ম্যাচে নিজেদের মাঠ ইতিহাদে আতলেতিকো মাদ্রিদকে আতিথ্য দেবে ম্যানচেস্টার সিটি।
লিভারপুল ও বেনফিকা ইউরোপের মঞ্চে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ১০ বার। লিভারপুল জয় পেয়েছ ৬টি ম্যাচে, বেনফিকার ৪ ম্যাচে। তবে মঞ্চ যখন চ্যাম্পিয়নস লিগ, দুই দলের সাক্ষাৎ হয়েছে দুবার-২০০৫-০৬ মৌসুমের শেষ ষোলোর দুই লেগে। দুটি ম্যাচেই হেরছিল লিভারপুল। অন্যদিকে ম্যান সিটি-আতলেতিকো এর আগে কখনোই ইউরোপের মঞ্চে মুখোমুখি হয়নি।