এবার জার্মানিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রি কিকের সময় রেফারির ব্যবহার করা ভ্যানিশিং স্প্রের জয়জয়কার। ব্রাজিল বিশ্বকাপে প্রথম পরীক্ষাতেই দারুণ সফল এক মিনিটের কম সময়ে ভ্যানিশ হয়ে যাওয়া বিশেষ ধরনের এই স্প্রে। বিশ্বকাপ-সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এরই মধ্যে এ মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ লিগ এবং চ্যাম্পিয়নস লিগে ভ্যানিশিং স্প্রে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। জার্মান লিগও যোগ হলো তালিকায়। জার্মানির শীর্ষ দুই লিগ বুন্দেসলিগা ও বুন্দেসলিগা ২-তে ভ্যানিশিং স্প্রে ব্যবহারের ঘোষণা দিয়েছে লিগ পরিচালনা কমিটি। ২২ আগস্টই জার্মানিতে অভিষেক হয়ে যেতে পারে ভ্যানিশিং স্প্রের। রয়টার্স।