এবার জার্মানিতেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ডিসেম্বরে পরিচালিত এক জরিপে জার্মানির শীর্ষ দুই লিগের শীর্ষস্থানীয় দলগুলো আগামী মৌসুম থেকে লিগে গোললাইন প্রযুক্তি চালুর পক্ষে মতামত দিয়েছে। তবে পরের মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। ৩০ মে বরুসিয়া ডর্টমুন্ড ও ভিএফএল ভলফ্সবুর্গের মধ্যকার জার্মান কাপ ফাইনালেই চালু হয়ে যাচ্ছে গোললাইন প্রযুক্তি। এই জার্মান কাপের ফাইনালেই গত বছর বায়ার্নের বিপক্ষে ডর্টমুন্ডের ম্যাট হামেলসের হেড গোললাইন অতিক্রম করেছিল কি না, এ নিয়ে বিতর্ক হয়েছিল। নতুন প্রযুক্তি ব্যবহারকে তাই আগাম স্বাগত জানিয়েছে ডর্টমুন্ড। এএফপি।