এবার নভেম্বরে প্রথম এল ক্লাসিকো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চূড়ান্ত হয়ে গেল স্প্যানিশ নতুন মৌসুমের সূচি। লা লিগা শুরু হচ্ছে আগামী ২৩ আগস্ট। তবে সবচেয়ে প্রার্থিত দ্বৈরথটির জন্য অপেক্ষা করতে হবে অবশ্য নভেম্বর পর্যন্ত।
সূচি অনুযায়ী মৌসুমের প্রথম এল ক্লাসিকো নভেম্বরের ৮ তারিখ, রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। দ্বিতীয় এল ক্লাসিকোটি বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ২০১৬ সালের এপ্রিলের ৩ তারিখ।
চ্যাম্পিয়ন বার্সার শিরোপা ধরে রাখার অভিযান শুরু হবে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। তার আগে আগস্টের ১৪ ও ১৭ তারিখে স্প্যানিশ সুপারকোপায় একই প্রতিপক্ষের সঙ্গে খেলতে হবে বার্সাকে। রিয়াল মাদ্রিদ নতুন ম্যানেজারের অধীনে মৌসুম শুরু করবে দুই মৌসুম পর শীর্ষ লিগে ফিরে আসা স্পোর্টিং গিজনের মাঠে। এএফপি।